নির্বাচনের আগে বাইক ব্যবহার করা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছিল কমিশন।বাইক ব্যবহারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে ফের আদালতে ধাক্কা খেল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এর পর ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ রায় দিলো।মহামান্য কোর্ট জানায় নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে দল বেঁধে বাইক নিয়ে বেরোনো যাবে না।তবে এক্ষেত্রে আদালতের তরফে আরো জানানো হয় – কারোর যদি ইচ্ছা এমনি বাইক নিয়ে বেরোবেন তাহলে তাঁকে তো আমরা বাধা দিতে পারি না। তবে ৪৮ ঘণ্টা আগ থেকে দল বেঁধে বাইক নিয়ে বেরোনো যাবে না। যুক্তি হিসেবে জানানো হয় আদালত কারুর ব্যাক্তি স্বাধীনতায় হস্থক্ষেপ করতে দিতে পারেনা।আজ সন্ধ্যা ৬টার পর থেকেই কার্যকর হয়ে যাচ্ছে এই নির্দেশিকা।নির্দেশ সংশোধনের পর ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবার-সহ পিলিয়ন রাইডিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা জনিত কারণে বা স্কুল পড়ুয়াদের আনা-নেওয়ার ক্ষেত্রে ছাড় ও রয়েছে।

