Tuesday, September 15, 2026
No menu items!
Home বাংলা মোথাবাড়ির ঘটনায় গ্রেপ্তার আই এস এফ প্রার্থী!

মোথাবাড়ির ঘটনায় গ্রেপ্তার আই এস এফ প্রার্থী!

উত্তর বঙ্গে মোথাবাড়িতে SIR-এর কাজের সঙ্গে যুক্ত বিচারকদের ঘেরাও করে রাখা, গাড়ি ভাঙচুর ও বিশৃঙ্খলার উত্তাল হয় গোটা রাজ্য। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শুরু হয় উচ্চ পর্যায়ে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা দিয়ে তদন্ত।।এই ঘটনায় অন্যতম মূলচক্রী মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে বাগডোগরা বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়।পরে এই ঘটনার জেরে  গ্রেপ্তার করা হয়েছে ISF প্রার্থী মৌলানা শাহজাহান আলিকে। তবে অন্যায় ভাবে ISF প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার দাবি করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।তিনি আরো  বলেন ISF এ বার ভালো ফল করবে এবং অনেক আসনে জিতবে। তাই তৃণমূল এবং বিজেপি ভয় পেয়েছে। বিজেমূল চক্রান্ত শুরু করেছে।গোটা ঘটনা আসলে গন্ডগোল লাগিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেয়ার চক্রান্ত বলে মনে করছে এ রাজ্যর শাসক দল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments