বিধানসভার পর এবার রাজ্য সভাতেও ক্ষীণ হয়ে গেলো তৃণমূলের শক্তি।একে একে তৃণমূলের রাজ্যসভার তিন সাংসদ পদত্যাগ করেছেন।সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করেছেন আগেই আজ রাজ্য সভা ছাড়লেন সদ্য নির্বাচিত কোয়েল মল্লিক।শপথ নেওয়ার ৬৬ দিনের মাথায় এল তাঁর ইস্তফা দেওয়ার খবর এলো। সূত্রের খবর কলকাতা থেকে ইমেইল করে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।দল বাংলায় পরাজিত হওয়ার পর থেকেই কার্যত চুপ ছিলেন কোয়েল মল্লিক। অবশেষে সমাজের সেবা করতে আসা কোয়েল মল্লিক রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।নিজের পদত্যাগ সংক্রান্ত বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোয়েল মল্লিকের।

