Sunday, April 5, 2026
Home বাংলা রাহুল কাণ্ডের জেরে বন্ধ হতে পারে টলিউড এর শুটিং!

রাহুল কাণ্ডের জেরে বন্ধ হতে পারে টলিউড এর শুটিং!

কয়েকদিন আগে তালসারিতে শুটিং চলা কালীন সমুদ্রে ডুবে প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণদয় ব্যানার্জী।রাহুলের মৃত্যুর পর শুটিংয়ে সুরক্ষার অভাব নিয়ে সরব হয়েছেন অভিনেতা থেকে পরিচালকরা।গতকাল টালিগঞ্জ এ মিছিল বের করেন  অভিনেতা এবং কলাকুশলিরা। তাদের দাবী মৃত্যুর আসল কারন সামনে আসুক। বিচার পাক রাহুলের পরিবার।এবার নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আরো কড়া পড়ক্ষেপ নিতে চলেছেন তারা। আজ সন্ধ্যায় আর্টিস ফোরাম এর মিটিং এর পর সাময়িক কর্ম বিরতির কথা সামনে আসে।প্রযোজনা সংস্থার দুই ডিরেক্টর সহ আরও তিনজনের বিরুদ্ধে তালসারি পৌঁছে এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার সঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জীর সহ আরো অনেকে ছিলেন।ইতিমধ্যে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আরো অনেক অভিনেতা।অর্থাৎ এখনই জটিলতা না মিটলে আগামী মঙ্গলবার থেকে টলিপাড়ায় বন্ধ হয়ে যেতে পারে যাবতীয় শুটিং।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments