Monday, August 24, 2026
No menu items!
Home আন্তর্জাতিক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুষ্মন্ত নারিয়ালা।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুষ্মন্ত নারিয়ালা।

বিগত সরকারের আমলে স্কুল শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনেক জল ঘোলা হয়। গ্রেপ্তার হন শিক্ষা মন্ত্রী, স্কুল সার্ভিস কমিশন এর চেয়ার ম্যান সহ একাধিক। রাজ্যে পরিবর্তনের পর এবার পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন দুষ্মন্ত নারিয়ালা। নির্বাচনী প্রচারে বিজেপি বার বার বলেছে ক্ষমতার এলে নিয়োগ দ্রুত এবং স্বচ্ছ হবে।তাই আগামী দিনে নিয়োগে স্বচ্ছতার ওপর জোর দেবে রাজ্য সরকার।শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএস সি -এর  মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে।’মনে করা হচ্ছে সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এগোচ্ছে সরকার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments