Monday, February 2, 2026
Home দেশ সংখ্যা লঘু মোর্চা নিয়ে বিতর্কিত মন্তব্য শুভেন্দুর!

সংখ্যা লঘু মোর্চা নিয়ে বিতর্কিত মন্তব্য শুভেন্দুর!

 “সব কা সাথ, সব কা বিকাশ আর বলব না। বলব, যো হামারি সাথ হাম উনকা সাথ।” একইসঙ্গে তাঁর দাবি, তুলে দেওয়া হোক বিজেপির সংখ্যালঘু মোর্চা। ভরা মঞ্চ থেকে এমনই দাবী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বুধবার সায়েন্স সিটিতে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক ছিল।সেখানে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এই মন্তব্য করেন শুভেন্দু।প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপির স্লোগান ছিল, সব কা সাথ, সব কা বিকাশ। সকলকে নিয়ে চলার  বার্তা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী।তার এই মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে নামেন রাজ্য নেতৃত্ব। সমীক ভট্টাচার্য প্রেস মিট করে বলেন এমন কোনো বক্তব্য সমর্থন করেনা দল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments