Monday, February 2, 2026
Home দেশ দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস!

দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস!

আবার এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো দেশ। উত্তর প্রদেশে লাইনচ্যুত হয়েছে অসমগামী চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন। চার থেকে পাঁচটি কামলা লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল। একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টো ৩৭ মিনিট নাগাদ পূর্ব রেলের বারাবাঙ্গি-গোরক্ষপুর লাইনের মোতিগঞ্জ-ঝিলাই স্টেশনের মধ্যে ডাউন লাইনে ১৫৯০৪ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়।রেল যাত্রীদের এবং পরিজনদের সাহাযার্ধে চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।ইতিমধ্যেই উদ্ধারকাজ চলছে ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments