Sunday, August 2, 2026
No menu items!
Home বাংলা প্রিন্সিপালের বিরুদ্ধে পথে নামলেন ডাক্তারি পড়ুয়ারা।

প্রিন্সিপালের বিরুদ্ধে পথে নামলেন ডাক্তারি পড়ুয়ারা।

আর জি কর কাণ্ডের মাঝেই ইস্তফা দেন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ। দায়িত্ব নেন ডা. সুহৃতা পাল। কিন্তু তিনি হাসপাতালে আসেন না বলে অভিযোগ। স্বাস্থ্যভবনে বসে কাজ চালান। ফলে বিঘ্নিত হচ্ছে পরিষেবা এই অভিযোগে এবার পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। এদিন বেলা ১২টার সময় তাঁরা সিজিও কমপ্লেক্সের সিবিআইয়ের সদরদপ্তর সামনে জমায়েত করেন। সেখান থেকে মিছিল করে স্বাস্থ্যভবনে যাচ্ছেন। সেখানে ডেপুটেশন জমা দেওয়ার কথা। তাঁদের অভিযোগ, আর জি করের নতুন অধ্যক্ষের দেখা নেই।ফলে নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অধ্যক্ষের সঙ্গে দেখা করা যাচ্ছে না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments