Sunday, February 1, 2026
Home আন্তর্জাতিক কেন্দ্রীয় বাজেটে মহাকাশ গবেষণায় বাড়লো বরাদ্দ!

কেন্দ্রীয় বাজেটে মহাকাশ গবেষণায় বাড়লো বরাদ্দ!

আজ ঘোষিত হলো চলতি বছরের বাজেট। বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে রাজনৈতিক দল গুলি। কারুর মতে বাজেটে মধ্যবিত্তকে বঞ্চনা করা হয়েছে আবার কেউ বলছেন সব দিক দিয়ে ভারসাম্য রক্ষা করবে এই বাজেটে তবে ভারতের মহাকাশ গবেষনায় এই বাজেট ঐতিহাসিক হতে চলছে কারন মহাকাশ ক্ষেত্রে ১৩ হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। যা গত বছর ছিল ১১ হাজার ৭২৫ কোটি টাকা। অর্থাৎ এবার মহাকাশ ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ল ১৬৯০ কোটি টাকা। এই বাজেট থেকে স্পষ্ট যে আগামী বছর গুলিতে মহাকাশে নতুন নতুন মাইলফলক ছুঁতে চাইছে ভারত। চাঁদের মাটিতে প্রথম ভারতীয়র পা পড়বে ২০৪০ সালের মধ্যে। তারও আগে ২০৩৫ সালের মধ্যেই মহাকাশ স্টেশন স্থাপন করবে ভারত। সেই লক্ষ্যে এই বাজেটে একধাপ এগিয়ে দিলো দেশের মহাকাশ বিজ্ঞানকে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments