আজ মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূলের একটি দল দিল্লী যায় নির্বাচন কমিশনের এস আই আর এর ভুল ত্রুটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। বঙ্গ ভবনে নিরাপত্তা রক্ষীদের সাথে মুখ্যমন্ত্রীর দীর্ঘ আলোচনা হয় ক্যামেরার সামনেই। সেখানেও ক্ষোভ উগরে দেন মমতা ব্যানার্জী।পরে এদিন জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁদের সঙ্গে দু্র্ব্যবহার করা হয়েছে।পাল্টা কমিশনের তরফে বলা হয়েছে, “কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে প্রকাশ্যে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা। ইআরও (এসডিও/বিডিও)-দের অফিসে হামলা চালানো হচ্ছে।”সূত্রের খবর আজ রাতেই দিল্লি পাঠানো হবে রাজ্য পুলিশের ২২ জনের একটি দলকে। মুখ্যমন্ত্রী এবং বঙ্গ ভবনের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাদের প্রাথমিক লক্ষ্য।

