Tuesday, August 11, 2026
No menu items!
Home বাংলা ডি এ মামলায় রাজ্য সরকারি কর্মীদের বিরাট জয়!

ডি এ মামলায় রাজ্য সরকারি কর্মীদের বিরাট জয়!

ডি এ মামলায় আজ রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ দেয় বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে ৩১ মার্চের মধ্যেই এবং বাকি অংশ দেওয়া নিয়ে তৈরি করা হয়েছে একটি কমিটি।এই কমিটি রাজ্যের অর্থস্বাস্থ্য খতিয়ে দেখে রিপোর্ট দেবে আগামী ১৫ মে। সেই দিনই ফের শুনানি হবে এই মামলার এবং বাকি ৭৫ শতাংশ কবে দিতে হবে তা নিয়ে শুনানি হবে সেই সময়ে।রায় সামনে আসার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে।”অন্যদিকে ডিএর দাবীতে আন্দোলনরত সংগ্ৰামি যৌথ মঞ্চ জানায় রাজ্য যদি সুপ্রিম রায় না মানে, তাহলে বেনজির আন্দোলন হবে। ডিএ-র লড়াই বাঙালির অস্মিতার লড়াই।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments