Tuesday, February 17, 2026
Home আন্তর্জাতিক বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ!

বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ!

দীর্ঘ অচলবস্থার পর এবং বহু রাজনৈতিক টানাপোড়েন এর পর অবশেষে বাংলাদেশ পেলো নতুন সরকার। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন খালেদা জিয়া পুত্র এবং বি এন পির প্রধান তারেক রহমান। ভারত থেকে সরকারি প্রতিনিধি বা মোদীর দূত হিসেবে তারেকের শপথে অতিথি হিসাবে ছিলেন স্পিকার বিড়লা। শপথ গ্রহণের পরে সন্ধেয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।সূত্রের খবর বাংলাদেশের নয়া রাষ্ট্রপ্রধানকে দিল্লিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর চিঠি আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ওম বিড়লা।হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছিলো বিএনপি ক্ষমতায় আসতেই সেই পরিস্থিতি বদলানোর ইঙ্গিত মিলল। খোদ প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণ আমন্ত্রনের মাধ্যমে দুই দেশের সুসম্পর্ক স্থাপন হতে পারে। তৈরী হতে পারে ইতিহাস এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments