Tuesday, September 15, 2026
No menu items!
Home Blog স্যার এর জেরে মৃতদের চাকরি দেবে রাজ্য সরকার!

স্যার এর জেরে মৃতদের চাকরি দেবে রাজ্য সরকার!

গত কয়েকমাস ধরে চলা এস আই আর এর জেরে মৃত্যু হয়েছে অনেকের। কাজের চাপে প্রাণ গেছে একাধিক বি এল ওর আবার অন্যদিকে এস আই আর আতঙ্কে প্রাণ গেছে কিছু সাধারণ মানুষের। এবার স্বজনহারা পরিবারগুলির জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন।সরকারি সিদ্ধান্ত অনুসারে এসআইআরের মাঝে প্রাণ হারানো মানুষজনের পরিবারগুলিকে সরকারি চাকরি দেওয়া হবে।প্রথম দিন থেকেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যর শাসক দল। এবার সেই প্রতিশ্রুতিই রক্ষা পেতে চলেছে এই সিদ্ধান্তর মাধ্যমে।সূত্রের খবর পরিবার পিছু একজন করে সদস্য এই চাকরি পাবেন বলে খবর এবং প্রাথমিক ভাবে ৬১ জনের পরিবারকে দেওয়া হবে চাকরি।ভোটের ঠিক আগে এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের জনপ্রিয়তা এবং সহানুভূতিশীল ইমেজ তৈরীতে সহায়ক হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments