Monday, April 13, 2026
Home বাংলা দীঘার জগন্নাথ ধামে বসছে চৈতন্য দেবের মূর্তি!

দীঘার জগন্নাথ ধামে বসছে চৈতন্য দেবের মূর্তি!

গত বছর অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের জন্য খুলে গিয়েছিল দীঘার বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের দরজা। বর্তমানে রাজ্যের ধর্মীয় পর্যটন স্থান গুলির মধ্যে অন্যতম এই আকর্ষণ এই ধাম। এবার অক্ষরয় তৃতীয়াতে এই জগন্নাথ ধামে বসতে চলেছে চৈতন্য দেবের মূর্তি।পরিকল্পনা অনুযায়ী বর্ষপূর্তির দিন আধ্যাত্মিক রীতিনীতি মেনে গৌর-নিতাই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। গৌড়ীয় বৈষ্ণব প্রভাবিত মঠ বা মন্দিরে জগন্নাথ দেবের সঙ্গে চৈতন্য মহাপ্রভু অবস্থান করেন। সেই রীতি মেনে এবার দীঘার জগন্নাথ ধামে আসছেন চৈতন্যদেব। এক সাথে গৌর-নিতাইয়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে জগন্নাথ দেবের পাশে। এখন শাস্ত্র মতে মূর্তি স্থাপনের প্রস্তুতি পর্ব চলছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments