Wednesday, April 15, 2026
Home আন্তর্জাতিক বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী

বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী

নীতিশ কুমারের রাজ্য সভায় যাওয়া এবং বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকে জল্পনা ছিল যে আর যে ডি ইউ নয় বিহারে হবে বিজেপির মুখ্যমন্ত্রী। এবার সেটাই সত্যি হলো।বিহারের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী। বিগত কয়েক বছর তিনি ছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের সর্বোচ্চ পদে প্রথম বিজেপি নেতা তিনি। সব ঠিক থাকলে আগামিকালই পাটনায় হবে শপথগ্রহণ অনুষ্ঠান।মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ চৌহান জানান, সর্বসম্মতিক্রমে বিধানসভার নেতা নির্বাচিত হয়েছেন সম্রাট চৌধুরী। বর্ষিয়ান এই বিজেপি নেতার আশীর্বাদ নিতে দেখা যায় হবু মুখ্যমন্ত্রীকে আগামী কাল সম্ভবত শপথ গ্রহন অনুষ্টান যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। স্বাধীনতার পর এ পর্যন্ত বিহারে কোনও বিজেপি নেতা মুখ্যমন্ত্রী পদে বসেননি। সেদিক দিয়ে এই ঘটনাকে ঐতিহাসিক বলাই যায়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments