বাংলায় অবাধ এবং শান্তি পূর্ণ নির্বাচন করাতে একদিকে নির্বাচন কমিশন যখন অতি তৎপর তখনই ঐতিহাসিক পদক্ষেপ নিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্য পাল আর এন রবি। লোকভবন থেকে চালু হচ্ছে বিশেষ হেল্প লাইন নাম্বার।মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভোটের আবহে রাজ্যের সাধারণ নাগরিকদের সরাসরি সাহায্য পৌঁছে দিতে এই পরিষেবা শুরু হলো।রাজ্যে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশে বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে ২৪x৭ হেল্পলাইন নম্বর পরিষেবা চালু থাকবে। সাধারণ নাগরিকরা নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন ফোন করে।গুরুত্ব অনুযায়ী অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। ভোটের সময়ে প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
ভোটারদের জন্য বিশেষ হেল্প লাইন চালু করলেন রাজ্যপাল!
RELATED ARTICLES

