Sunday, April 26, 2026
Home আন্তর্জাতিক পাওয়া গেলো হোয়াইট হাউসে হামলাকারীর আসল পরিচয়! হতবাক গোটা বিশ্ব!

পাওয়া গেলো হোয়াইট হাউসে হামলাকারীর আসল পরিচয়! হতবাক গোটা বিশ্ব!

পুলিশের জেরায় উঠে এলো হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলি চালানো যুবককে আসল পরিচয়।৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেন বলে শনাক্ত করা গিয়েছে।পেশায় শিক্ষক অ্যালেন নিজ ক্ষেত্রে অত্যন্ত গুণী।অ্যালেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্টিস্ট, ইন্ডি গেম ডেভলপার এবং পার্টটাইম শিক্ষকও।গবেষণা সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন নাসার সাথেও।গত ছ’বছর ধরে C2 Education নামের একটি সংস্থায় পার্টটাইম শিক্ষক হিসেবেও যুক্ত ছিলেন তিনি। পেয়েছেন সেরা শিক্ষকের সন্মান! তার শিক্ষা এবং কর্ম জীবন অত্যন্ত সফল এবং বর্ণময়!প্রসঙ্গত উল্লেখ্য ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের আয়োজন হয়েছিল। ওই হোটেলে অতিথি হিসেবেই উঠেছিল অ্যালেন।জানা গিয়েছে, বলরুম লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে অ্যালেন।এক অফিসার তার গুলির শিকার হলেও আহত হননি তিনি।তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান, একাধিক ছুরি ছিল বলে জানা গিয়েছে। এই কান্ড কেনো ঘটালেন তা স্পষ্ট নয় তবে ট্রাম্পের দাবি, তাঁকে খুন করতে চেয়েছিল অ্যালেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments