Saturday, August 1, 2026
No menu items!
Home বাংলা বাংলায় ভোটের ডিউটিতে এসে মৃত ভিন রাজ্যের পুলিশ কর্মী!

বাংলায় ভোটের ডিউটিতে এসে মৃত ভিন রাজ্যের পুলিশ কর্মী!

ভোটের ডিউটিতে এসে প্রাণ হারালেন ভিন রাজ্যের এক পুলিশ কর্মী।মধ্যপ্রদেশের মাইহার থেকে বাংলায় ভোটের কাজ করতে এসেছিলেন এসআই শ্রীনিবাস সিংহ বয়স আনুমানিক ৫৯ বছর। ভোটের সময় হাওড়া জেলার নিশিন্দা থানা এলাকায় তাঁর ডিউটি পড়েছিল। ১ মে, শুক্রবার ডিউটির সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পরিবারের সদস্যদের ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং দ্রুত আইনি পক্রিয়া সম্পন্ন করে দেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments