Thursday, April 30, 2026
Home দেশ জয় নিয়ে আশাবাদী মমতা বন্দোপাধ্যায়! চললেন ইভিএম পাহারা দিতে!

জয় নিয়ে আশাবাদী মমতা বন্দোপাধ্যায়! চললেন ইভিএম পাহারা দিতে!

এক্সিট পোল গুলি যখন তৃণমূলের হারার খবর দিচ্ছে তখন নিজের দলের হার নিয়ে যথেষ্ট আশাবাদী মমতা ব্যানার্জী। একটি ভিডিও বার্তায় তিনি দাবী করেন ২২৬- থেকে ৩০০ আসন পাবে তৃণমূল পাশাপাশি কাউন্টিং নিয়ে কারচুপির আশঙ্কাও প্রকাশ করেন । স্ট্রংরুমে কড়া নজরদারির নির্দেশও দিয়েছিলেন। তিনি নিজে সামনে থেকে গণনা পর্যবেক্ষন করবেন এবং নজরদারি করবেন বলেও জানান।তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবল বৃষ্টি মাথায় নিয়ে সাখাওয়াত মেমোরিয়ালে ভবানীপুরের স্ট্রংরুমের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলনেত্রী।বিরোধীরা অবশ্য মনে করছে হারের আশঙ্কায় ভুগতে থাকা দলীয় কর্মীদের চাঙ্গা করতে এমন কথা বলছেন তৃণমূল সুপ্রিমো।অন্যদিকে আজ গণনায় কারচুপির অভিযোগ তুলে সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান বিক্ষোভে শামিল হন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা ও জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়। যাবতীয় ঘটনা থেকে স্পষ্ট যে শেষ মুহূর্ত অবধি এক চুল জমি ছাড়তে নারাজ তৃণমূল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments