Tuesday, September 15, 2026
No menu items!
Home আন্তর্জাতিক জাপানের পর আরো এক দেশে নিষিদ্ধ ভারতের আম!

জাপানের পর আরো এক দেশে নিষিদ্ধ ভারতের আম!

চলছে আমের মরশুম। ফলের রাজা আম উৎপাদনে ভারতের সুনাম বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। গ্রীষ্মে আম রপ্তানি করে ভালো পরিমানে বৈদেশিক মুদ্রা আয় করে ভারত। মালদা সহ বাংলা তথা দেশের বিভিন্ন রাজ্যে উৎপাদিত হয় ভালো মানের আম তবে এবছর ভারতের আম রপ্তানি ধাক্কা খেলো শুরুতেই।গত মাসে জাপান ভারতীয় আম আমদানি স্থগিত করেছিল। জাপানের কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ এ বছরের শুরুতে ভারতের আমে কিছু রাসায়নিকের অতিরিক্ত পরিমান ব্যবহার খুঁজে পায় বাতিল হয় রপ্তানি। এবার সেই পথেই হাটলো প্রতিবেশি দেশ নেপাল।নেপালের বালেন সাহ সরকারের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকের জারি করা বিধিনিষেধ লাগু হওয়ায় আটকে গেলো ভারত থেকে আম আমদানি। যার ফলে ভারতের আম চাষীরা বড় ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments