ইসকনের সব পদ থেকে সরানো হলো রাধারমণ দাসকে।রবিবার নিজেই x হ্যান্ডেল থেকে নিজেই এই কথা ঘোষণা করেন রাধারমণ দাস।কলকাতায় ইসকনের সহ-সভাপতি পদে ছিলেন তিনি।মমতা ব্যানার্জী দিঘাতে জগন্নাথ মন্দির স্থাপন করার পর পূজোর দায়িত্ব পায় ইস্কন। সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সম্প্রতি রাজ্য সরকার ইস্কনকে মিডডে মিলের দায়িত্ব দিলে সেবিষয় নিয়ে একাধিক বার সংবাদ মাধ্যমে মুখ খুলতে দেখা যায় তাঁকে। নিজের অপসারণ নিয়ে তাঁর মতে ছয়টি কারন আছে। তবে আসল কারন নিয়ে এখনো ইস্কন কতৃপক্ষ স্পষ্ট করে কিছু বলেনি।
ইস্কনের সব পদ থেকে অপসারিত রাধারমণ দাস!
RELATED ARTICLES

