Monday, August 24, 2026
No menu items!
Home বাংলা সাইবার প্রতারণা নিয়ে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

সাইবার প্রতারণা নিয়ে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

ক্রমশঃ বড় বিপদের আকার ধারণ করছে সাইবার প্রতারণা। ক্ষতিগ্রস্ত বহু মানুষ এবার সাইবার প্রতারণার মোকাবিলা করতে বড় পদক্ষেপ নিলেন শুভেন্দুর অধিকারী । নবান্ন সভাঘর থেকে সাইবার সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন “মহামারির আকার নিয়েছে প্রতারণা। এমনকী প্রান্তিক মানুষও প্রতারণার শিকার হয়েছে। জনতার দরবারে বহু প্রতারিতের অভিযোগ পেয়েছি।” এবার রাজ্য সরকারের উদ্যোগে নতুন সহায়তা কেন্দ্র করা হল।মনে করা হচ্ছে এর দ্বারা উপকৃত হবেন বহু মানুষ।পাশাপাশি রাজ্য পুলিশের আধুনিককরণ এবং ক্ষমতায়নে জোর দিতে চলেছে রাজ্য সরকার।এটাও এদিন স্পষ্ট ভাষাতে জানান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments