বুধবার তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। ভাঙনের মরশুমে হাত ধরেছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।আর গোষ্ঠী বদলেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন মদন মিত্র। হারের জন্য অভিষেককে দায়ী করার পাশাপাশি সন্দীপন শাহার পরিবারের সাথে নিজের সু সম্পর্কের কথা মনে করিয়ে দেন তিনি।প্রসঙ্গত উল্লেখ্য কাল মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করে ইডি। মদনের দাবি, মমতাকে ফোন করে জানিয়েছিলেন তলবের কথা। ‘দিদি’ নাকি সেভাবে পাশে দাঁড়াননি। পরিবর্তে বলেছেন, ‘লাগেজ, ব্যাগেজ থাকলেই মুশকিল।’ তাতেই নাকি মন ভাঙে দীর্ঘদিনের তৃণমূল নেতার। তারপরই সিদ্ধান্ত নেন ঋতব্রতর দলে নাম লেখানোর। আজ ফেসবুক লাইভে নাম না করে তাঁকে কটাক্ষও করেন মমতা ব্যানার্জী।

