রাজ্যে ব্যজেপি সরকার গঠনের পর সবচেয়ে বেশি আলোচিত দুই মন্ত্রী হলেন পুর ও নগরন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় কারন মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে পথেঘাটে ঘুরে কাজ করছেন তাঁরা। দোকান, বাজার, ফুটপাতে এক মন্ত্রীর ঝটিকা সফর ইতিমধ্যে ভাইরাল। অন্যদিকে হটাৎ হটাৎ হাসপাতাল ভিসিট করে চমকে দিচ্ছেন স্বাস্থ্য মন্ত্রী। আজ সূত্রের খবর অনুযায়ী ওই দুই মন্ত্রীকে দপ্তরে বসে কাজ করার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন তিনি। পাশাপাশি নিয়োগ নিয়েও আজকের মন্ত্রী সভাতে বড় সিদ্ধান্ত হয়। সূত্রের খবর দ্রুত বিরাট পরিমানে শূন্যপদে নিয়োগ হতে পারে রাজ্য সরকারের তরফে।

