Monday, September 21, 2026
No menu items!
Home বাংলা বাগুইআটি তে ভয়াবহ হত্যাকান্ড!

বাগুইআটি তে ভয়াবহ হত্যাকান্ড!

ভয়াবহ এক হত্যা কান্ডর সাক্ষী থাকলো রবিবারের কলকাতা। ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। এক যুবককে মৃত অবস্থায় পাওয়া গেলো ফাঁকা বাড়িতে। প্রাথমিক তদন্ত অনুযায়ী শরীরে একাধিক আঘাতের চিন্হ পাওয়া যায় বলে সূত্রের খবর।বাড়ির সদস্যরা কাজের জন্য বাইরে ছিলেন।দুপুরে যুবকের মা বাড়ি ফিরে গেটের তালা খুলে ঘরে ঢুকতেই দেখেন ছেলের রক্তাক্ত দেহ বিছানা পড়ে। গোটা ঘর তছনছ।আলমারি খোলা। পাশের ঘরে আটকে রাখা হয়েছে তাঁদের পোষ্যটিকে।মৃত যুবক শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিক তদন্তের পরে জানা যায় লুট হয়েছে বেশ কিছু অর্থ এবং গয়না।দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments