মৎসজীবিদের তৎপরতায় তিস্তা থেকে উদ্ধার হলো এক হস্তী শাবক।নৌকায় মাছ ধরতে যাওয়ার সময় একদল জেলে দেখতে পায় মাঝ নদীতে একটি হাতির শুর কখনো ভাসছে কখনো ডুবছে।মাঝ তিস্তায় এমন দৃশ্য দেখে চমকে ওঠেন মৎস্যজীবীরা। দ্রুত নৌকা সেদিকে নিয়ে গিয়ে বহু চেষ্টায় তাকে উদ্ধার করে তারা। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে পৌছায়। জেলেদের তৎপরতাতেই তিস্তার প্রবল স্রোতে ভেসে যাওয়া শাবকটি শেষ পর্যন্ত নিরাপদে মায়ের কাছে ফিরতে পেরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।মাঝিদের এমন প্রচেষ্টা এবং সহায়তা সব মহলেই প্রশংসা পাচ্ছে।

