পুজোর ঠিক আগেই জন বহুল নাগের বাজারের ব্যাস্ত জায়গায় একটি ট্রান্সফরমার এ ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটলো। স্থানীয় দের মধ্যে আতঙ্ক ছড়ায়।দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। এখনো অবধি ক্ষয় ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আর কয়েক দিন পরেই পুজো। তাই ভাগ্যক্রমে বড় অঘটন এর হাত থেকে রক্ষা পাওয়া গেলো বলে মনে করা হচ্ছে।
( ছবি প্রতীকী )

