Saturday, October 10, 2026
No menu items!
Home দেশ কিডন্যাপিং এর অভিযোগ তুলে ধর্নায় মমতা ব্যানার্জী!

কিডন্যাপিং এর অভিযোগ তুলে ধর্নায় মমতা ব্যানার্জী!

এই মুহূর্তে আন্দোলনে উত্তাল রাজধানী দিল্লী। সরকার বিরোধী আন্দোলন আজ অন্য মাত্রা পায় যখন মমতা ব্যানার্জীকে আটক করে দিল্লী পুলিশ।দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। প্রিসন ভ্যানে তুলে মমতা ব্যানার্জী, ডেরেক ও ব্রায়েন সহ একাধিক নেতা নেত্রকে নিয়ে যাওয়া হয় দ্বারকা নর্থ থানায় সেখানে পৌঁছেই পুলিশের বিরুদ্ধে ‘অপহরণে’র অভিযোগ তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।সমাজ মাধ্যমে তিনি জানান বিকেল ৪টে, চার সাংসদ-সহ আমাকে দ্বারকা নর্থ থানায় নিয়ে আসা হয়। সেখানেই ধরনা শুরু করছি।সূত্রের খবর সোমবার দিল্লিতে বিরোধী দলের একাধিক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।সাংসদ অভিষেক ব্যানার্জীও যোগ দিতে পারেন।অন্যদিকে ককরচ জনতা পার্টির লাগাতার আন্দোলনের জেরে দিল্লী এখন কার্যত রনক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধ একাধিক ট্রেন। মেট্রো। জারি একাধিক বিধি নিষেধ। আংশিক ভাবে প্রভাবিত ইন্টারনেট পরিষেবা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments