প্রতিবার দূর্গা পুজোয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসেন। এবার পরিস্থিতি আলাদা কারন বিজেপি ক্ষমতায় আসার পর এটাই প্রথম দুর্গাপুজো। এবারের দূর্গা পুজো যে রাজ্য সরকার স্মরণীয় করে রাখতে চায় প্রমাণ মিলেছে মহালয়ার সন্ধ্যায়। ইডেনের মেগা ইভেন্টের প্রশংসা শোনা গিয়েছে সকলের মুখে। আগে জানা গিয়েছিল, মহালয়ার সন্ধ্যায় ইডেনে উপস্থিত থাকবেন অমিত শাহ। তবে বাতিল হয় সেই পরিকল্পনা। তবে সপ্তমীতে রাজ্যে আসছেন অমিত শাহ। থাকবেন বেলুড় মঠের পুজোতে।শোভাবাজার রাজবাড়ি সহ যাবেন শ্রীভূমি এবং দেশ বন্ধু পার্কের পুজোতে।

