চোর বাগান কাণ্ডের ঠিক পরেই কর্মরত কোনও বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করার কথা বলা হয় রাজ্যের তরফে সেই মত লিখিত আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। তবে মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে বলা হলো।কর্মরত বিচারপতিকে কমিশনে নিযুক্ত করা সম্ভব নয় বলে এ দিন জানিয়ে দেন সুপ্রিম কোর্ট।আরো জানা যায় যেহেতু তদন্ত কমিশনের মাথায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকছেন তাই হাইকোর্ট এই মুহূর্তে এই তদন্তের নজরদারি করবে না। তদন্ত কমিশন তার চূড়ান্ত রিপোর্ট পেশ করার পরে প্রয়োজন হলে খতিয়ে দেখতে পারে আদালত।ইতিমধ্যে ওই ঘটনায় কর্তব্যতে গাফেলতির অভিযোগে এবং বিভ্রান্তিকর প্রচারের জন্য কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

