Wednesday, November 18, 2026
No menu items!
Home দেশ বিগ বি কে খুনের হুমকি!

বিগ বি কে খুনের হুমকি!

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে খুনের হুমকি দিয়েছে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর দল।দীর্ঘদিন ধরেই খলিস্তানপন্থী এসএফজে গোষ্ঠীর নিশানায় অমিতাভ বচ্চন। এপ্রসঙ্গে তারা টেনে এনেছে আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ। যেসময়ে দিল্লির মসনদে ছিল কংগ্রেস। কংগ্রেস সাংসদ এবং রাজীব গান্ধীর ঘনিষ্ট ছিলেন অমিতাভ। সরকার পক্ষের হয়ে কথা বলাই তার বিপক্ষে এই গোষ্ঠীকে খেপিয়ে তোলে।বর্তমানেও যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে বচ্চন পরিবার।গত কয়েক মাসে একাধিক হামলার হুমকি পেয়েছেন অমিতাভ বচ্চন। গ্রেনেড হামলায় অমিতাভ বচ্চনের সাধের বাংলো জলসা উড়িয়ে দেওয়ার হুমকিবার্তা এসেছে। সম্প্রতি নিজের জন্ম দিনে বুলেট প্রুফ কাঁচের আড়াল থেকে ফ্যানেদের দেখা দেন বিগ বি।সম্প্রতি হুমকির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।তবে তারপরেও প্রচ্ছন্ন হুমকি বজায় আছে বলে সূত্রের খবর।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments