উত্তরাখণ্ডের কেদারতাল এলাকায় পর্বতারোহণে গিয়ে তুষারঝ়ড়ের নিখোঁজ বেশ কয়েক জন পর্যটক। নিখোঁজ দের মধ্যে রয়েছে বাঁকুড়ার পাঁচ বাসিন্দা। সূত্রের খবর সব মিলিয়ে মোট আট জন নিখোঁজ।গত পাঁচদিন ধরে নিখোঁজদের সন্ধানে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালাচ্ছে উত্তরাখণ্ড প্রশাসন।তবে খারাপ আবহাওয়ার কারণে সমস্যায় পড়ছেন উদ্ধারকারি দল।গত ২৭ অক্টোবর এই দলটি গঙ্গোত্রী থেকে কেদারতালের দিকে রওনা হয়েছিল ১৩ জনের দল সেসময় আবহাওয়া পরিষ্কার ছিল। পরে দ্রুত আবহাওয়া খারাপ হয় এবং তুষার ধসের কারণে এই বিপর্যয় ঘটে যায়।

