একাধিক বার ফোনে নজরদারির অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সে সময় জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি । তাঁর দাবি ছিল, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তাঁর এবং আরও অনেক রাজনীতিবিদের ফোনে আড়ি পাতা হচ্ছে। এবার আরো একবার নিজের ফোন ট্যাপিং নিয়ে সরব হলেন রাহুল শুক্রবার ইনস্টাগ্রামে Ask Me নামে একটি অনলাইন সেশনে গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি । রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী ফোন ট্যাপ করছেন। তাঁর বিরুদ্ধে আমার কাছে সব তথ্যপ্রমাণ রয়েছে।’পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া, বিদেশি প্রভাব এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয় নিয়ে প্রকাশ্য আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানান তিনি।তার এই চ্যালেঞ্জ এবং অভিযোগকে অবশ্য বাড়তি গুরুত্ব দিতে নারাজ শাসকদল।

