Thursday, November 12, 2026
No menu items!
Home সিনেমা তিরিশ ক্যারেটের " কোরানের আয়াত " লেখার পান্না পরে আলোচনায় কারিনা কাপুর

তিরিশ ক্যারেটের ” কোরানের আয়াত ” লেখার পান্না পরে আলোচনায় কারিনা কাপুর

সম্প্রতি দীপাবলির উৎসবে তারকাদের বাহারি সাজের ভিড়ে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।ওই অনুষ্ঠানে সেইফ আলী খানের বেগম করিনা একটি নেকলেস এবং হীরাখচিত একটি চেইন গলায় পরেছিলেন চেইনটিতে বসানো ৩০ ক্যারেটের একটি পান্না। আরও বিস্ময়কর বিষয় হলো, পান্নাটিতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি।বিবাহ সূত্রে করিনা নবাব পরিবারের পুত্র বধূ।গয়নাটি একসময় সাইফের দাদি সাজিদা সুলতানের ছিল। তিনি ছিলেন ভোপালের শেষ নবাব মুহাম্মদ হামিদুল্লাহ খানের কন্যা। পরবর্তী সময়ে পারিবারিক উত্তরাধিকার সূত্রে অলংকারটি আসে সাইফের কাছে।সেই অলংকারই উপহার হিসেবে পান করিনা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments