নিষিদ্ধ আওয়ামি লিগের তরফে একের পর এক চোরাগোপ্তা হামলার অভিযোগ উঠছে। পাল্টা অভিযানে নেমেছে পুলিশও। সংঘর্ষে অগ্নিসংযোগ থেকে প্রাণহানি—কিছুই বাদ যাচ্ছে না। ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দু’বছর পরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা। ডিসেম্বরের বিজয় দিবসের আগেই দেশে ফিরতে পারেন তিনি—এমন জল্পনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। এমন অগ্নি গর্ভ পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সংখ্যা লঘু হিন্দু দের নিরাপত্তার স্বার্থে আন্দোলনের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য।তিনি সরাসরি বলেন, ‘বাঙালি হিন্দু হিসেবে, পশ্চিমবঙ্গের হিন্দু হিসেবে বলছি, প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাস্তায় নামতে হবে। সারা পৃথিবীতেই আন্দোলন গড়ে তুলতে হবে।’ বাংলাদেশের হিন্দুকে ‘ভাই’ বলে সম্বোধন করেন শমীক। তাঁর কথায়, ‘যাঁদের রক্ত ঝরছে, তাঁরা আমাদের ভাই।’

