বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তরফে প্রায় ৪০০ কোটি টাকা ব্যায়ে শুরু হতে চলেছে গঙ্গা সাগর পর্যন্ত রেল পরিষেবা।মুখ্যমন্ত্রী জানান গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম কেবল পশ্চিম বাংলার তীর্থক্ষেত্র নয়, আন্তর্জাতিক তীর্থক্ষেত্র। ওখানে রেল নিয়ে যেতে হবে। ইতিমধ্যেই, ম্যাপ প্ল্যানিং সব হয়ে গেছে। প্রায় ৪০০০ কোটি টাকা মতো খরচ হবে। আমরা ওখানে ডিপিআর এবং সমীক্ষার জন্য যেটা প্রাইমারি স্টেপ মানে ক্যাবিনেট অ্যাপ্রুভালের আগে, বোর্ডের অ্যাপ্রুভালের আগে সেই কাজটা দ্রুত করে ফেলা হবে। আগামী কয়েক বছরের মধ্যে গঙ্গাসাগর পর্যন্ত রেল চলে যাবে।’পাশাপাশি আরো আটকে থাকা একাধিক প্রোজেক্ট নিয়ে সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে।হিলি, নন্দীগ্রাম, দেশপ্রাণ, যেগুলো অনগোইং প্রোজেক্ট ল্যান্ডের জন্য আটকে ছিল সেই জমি জট ছাড়িয়ে দ্রুত কাজ শুরু হতে বলেও জানা যায়।

