Thursday, March 12, 2026
Home দেশ কেজরিওয়াল কে তলব করলো দিল্লী হাই কোর্ট

কেজরিওয়াল কে তলব করলো দিল্লী হাই কোর্ট

এর আগে একাধিক বার ইডির সমন উপেক্ষা করছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবার আগামী ১৭ ফেব্রুয়ারি তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে। কেন ইডির সমন এড়ালেন, কোর্টে তা জানাতে হবে কেজরিওয়ালকে। এই সমন নিয়ে কার্যত ক্ষুব্ধ কেজরিওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন  “আদালতের সমন পেয়েছি। নির্দেশিকা পড়ে দেখছি। তার পর আইন মেনে পদক্ষেপ করব। তবে ইডি যে নিয়মবিরুদ্ধভাবে সমন পাঠিয়েছিল, তা আদালতকে জানাব।” পার্টির তরফে জানানো হয়েছে যে শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments