Tuesday, August 25, 2026
No menu items!
Home বাংলা গার্ডেনরিচ কাণ্ডে সিবিআই তদন্ত?

গার্ডেনরিচ কাণ্ডে সিবিআই তদন্ত?

গত রবিবার মাঝরাতে গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে প্রাণ গিয়েছে ৯ জনের। এখনও নিখোঁজ অনেকে। ঘটনা স্থলে ছুটে আসেন মেয়র এবং মুখ্যমন্ত্রী। গ্রেপ্তার হন প্রোমোটার।এই দুর্ঘটনার পরই খবরের শিরোনামে আসেন বন্দর এলাকার প্রাক্তন কংগ্রেস ও অধুনা বিজেপি নেতা রাকেশ সিং। তার দাবী তিনি আগেই বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসন কে সতর্ক করেছিলেন।সেই সময়ে তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী, বিধানসভার স্পিকার, কলকাতা পুরসভার চেয়ারপার্সনকে। তাতে কাজ হয়নি তাই এই দুর্ঘটনা ঘটেছে বলে তার দাবী। এবার হাইকোর্ট এর কাছে সিবিআই তদন্তের দাবী জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments