Tuesday, August 25, 2026
No menu items!
Home বাংলা নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কিত মন্তব্য শান্তুনু ঠাকুরের

নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কিত মন্তব্য শান্তুনু ঠাকুরের

ভোটের আগেই সি এ এ আইন নিয়ে আরো এক বিতর্কের জন্ম দিলেন বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর যেখানে খোদ মোদি বলছেন, কেউ নাগরিকত্ব হারাবেন না সেখানে সোশাল মিডিয়ায় ভাইরাল শান্তনু ঠাকুরের বক্তব্যতে তিনি বলছেন, “তৃণমূলের একজনকেও নাগরিকত্ব দেওয়া হবে না। , এই ভিডিও নিয়ে বিতর্ক শুরু হতেই তার অবস্থান স্পষ্ট করে শান্তুনু ঠাকুর বলেছেন “ওরা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে। ওরা বলে দিয়েছে, নাগরিকত্বের দরকার নেই। কেন তাদের নাগরিকত্ব দিতে হবে? ভোটার কার্ডই যেন নাগরিকত্বের প্রমাণ হয়।”তৃণমূল বারবার আমজনতাকে সতর্ক করেছে। বলা হচ্ছে, এই নাগরিকত্ব সংশোধন আইন আদতে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র তাই স্বাভাবিক ভাবেই শান্তুনু ঠাকুরের এই মন্তব্য নিয়ে জোর প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব। আপাতত এই বিতর্ক নিয়ে কিছুটা অস্বস্তিতে বিজেপি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments