Thursday, January 22, 2026
Home দেশ দিলীপ ঘোষের মুখে ষড়যন্ত্রর তত্ত্ব!

দিলীপ ঘোষের মুখে ষড়যন্ত্রর তত্ত্ব!

রাজ্যে লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। হারতে হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে। এই হার যেনো কিছুতেই মন থেকে মানতে পারছেন না দিলীপ বাবু।নিজের পরাজয় নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দিলীপ ঘোষ।সংবাদ মাধ্যমে তিনি বলেন তিনি বলেন, “নির্বাচনের আগে হারা আসন জেতার প্ল্যানিং করা হয়। এখন হয় উলটোটা। জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং করা হয়েছে।” মেদিনীপুর থেকে দিলীপকে তুলে এনে প্রার্থী করা হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভায় আর এখানেই জন্ম নিচ্ছে ষড়যন্ত্রর তত্ত্ব।নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি তিনি বলেন, “মেদিনীপুরে লড়তে দেওয়া হল না। সেখানে সময়, টাকাপয়সা সবই দিয়েছিলাম। সবাই এখন রেজাল্ট জানেন। আমাদের সাংসদ, বিধায়ক অনেক ছিলেন। তাহলে ভোট কমল কেন? পার্টির প্রতিষ্ঠিত নেতাদের কি হারানোর জন্য পাঠানো হয়েছিল?” 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments