Monday, August 10, 2026
No menu items!
Home আন্তর্জাতিক বিমানে ব্লগ করা নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের!

বিমানে ব্লগ করা নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের!

বর্তমানে ট্রেন, বাস, জাহাজ এবং বিমান সর্বত্র ব্লগারদের বাড়াবাড়ি তে অসুবিধায় পড়ছেন সাধারণ যাত্রীরা। শুধু তাই নয় উচ্চ আওয়াজে গান এবং নাচও চলছে কোথাও কোথাও তবে এবার অন্তত বিমানের ক্ষেত্রে ব্লগ করায় কড়া পদক্ষেপ নিতে পারে কেন্দ্র সরকার।বিমানে এমনিতেও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করায় নিষেধাজ্ঞা রয়েছে। সে সবের তোয়াক্কা না করে অনেকেই ভ্লগিং করে থাকেন। এমন কিছু আচরণ তাঁরা করেন, তাতে সহযাত্রীদের অসুবিধা হয়। সে ক্ষেত্রেও কড়া পদক্ষেপ করা হবে ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।এক সাংসদ বিষয়টি তুললে  জবাবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মোহল জানান, বিমানে বিশৃঙ্খল আচরণ রুখতে আগে থেকেই নানা নিয়মবিধি রয়েছে।নিয়ম ভাঙলে কড়া ব্যাবস্থা নেয়া যেতে পারে এমনকি পাইলটকেও কিছু বিশেষ ক্ষমতা দেয়া থাকে।এবার থেকে বেনিয়ম হলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments