বার বার সামুদ্রিক ঘূর্ণি ঝড়ের কবলে পড়েছেন বঙ্গপসাগর সংলগ্ন উপকূলবর্তী মানুষ ১৯৯৯ সালের ওড়িশা তছনছ করা সুপার সাইক্লোনের ভয়াবহ স্মৃতি এখনো অনেককে আতঙ্কিত করে। আবার এক ঘূর্ণি ঝড় আছড়ে পড়তে চলেছে।বছরের শেষে, একের পর এক ঘূর্ণিঝড় অর্ণব, মুরাসুর ভয় দেখিয়েছে। তবে সৌভাগ্য বসত ক্ষয় ক্ষতি তেমন হয়নি।এবার এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান। আগে এর ল্যান্ডফলের জায়গা অন্ধ্র উপকূল হিসেবে ভাবা হলেও সম্প্রতি হাওয়া অফিস জানাচ্ছে এই সুপার সাইক্লোন আছড়ে পড়তে পারে পুরীর কাছে। ইতিমধ্যে চরম সতর্কতা ওড়িশা জুড়ে। আগামী কয়েক দিন পুরীতে সমুদ্রে মাছ ধরতে যাওয়া বা পর্যটকদের নামার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন।

