Saturday, December 13, 2025
Home বাংলা যশোরেস্বরী মন্দিরে মায়ের মুকুট চুরি!

যশোরেস্বরী মন্দিরে মায়ের মুকুট চুরি!

বাংলা দেশের অন্যতম কালী মন্দির যশোরেস্বরী মন্দিরে মায়ের মুকুট চুরি গেছে।পুরোহিতের কাছে মন্দিরের চাবি থাকত। তবে সাফাইয়ের জন্য মাঝেমধ্যে এক পরিচারিকাকে চাবি দিতেন পুরোহিত। গত ১০ অক্টোবর আগত ভক্তদের সেবা দেওয়ার সময় মন্দিরের চাবি খুলে সাফাইকর্মী  বাইরে চলে যায়। সেই সুযোগে অজ্ঞাত ব্যক্তিরা দেবীর মাথা থেকে মুকুট খুলে নিয়ে পালায়।গত ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দির পরিদর্শনকালে দেবীর মাথায় সোনার মুকুটটি পড়ানো হয়।চুরির রহস্য উদঘাটনসহ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে মুকুট এখনো উদ্ধার করা যায়নি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments