অনিল আম্বানির বিরুদ্ধে এফ আই আর করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সি বি আই।কর্মী প্রভিডেন্ট ফান্ডের ১৮১৬.২২ কোটি টাকা জালিয়াতির গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ২১ জুলাই যে অভিযোগ দায়ের করেছিল, তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ।সূত্রের খবর অনুযায়ী রিলায়েন্স ক্যাপিটালের ‘সিকিয়োর্ড নন-কনভার্টিবল ডিবেঞ্চার’-এ যে বিরাট অংকের টাকা বিনিয়োগ করেছিল ইপিএফও। তা নির্ধারিত সময়ের পর মেটাতে ব্যর্থ হয় রিলায়েন্স ক্যাপিটাল। যার জেরে এই পদক্ষেপ।যদিও শিল্পপতির তরফে অনিল যাবতীয় অনিয়মের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

