এক কালে যে অনুব্রত মন্ডলের কথায় নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেতো বীরভূম জেলায় আজ সিউড়িতে নিজের পার্টি অফিসেই চরম হেনস্থার স্বীকার হলেন তিনি। মিটিং চলা কালীন গাছের ডাল হাতে ঢুকে পরে আক্রমণ করে কয়েকজন যুবক। ভাঙা হয় চেয়ার, টেবিল এসি। চলে সাশানি এবং হুমকি। পরে ঘটনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশি নিরাপত্তায় সিউড়ি ছেড়েন ঋতব্রত শিবিরের তৃণমূল নেতা এবং বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দল নেতা ঋতব্রত ব্যানার্জী।

