আজ ভোরে হটাৎ আমেরিকার Virginia State University-তে গুলিচালনার ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ের Quad Annexes-এর কাছে গুলি চলে।গুলির শব্দে প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনায় পাঁচ জন জখম হন সে পাঁচ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে কয়েক ঘণ্টা ক্যাম্পাসে লকডাউন ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনায় একাধিক সন্দেহভাজন জড়িত এবং তদন্ত চলছে।একজন আততায়ী এই ঘটনা ঘটায় না আরো অনেকে জড়িত তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয় তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
( ছবি প্রতীকী )

