Sunday, August 23, 2026
No menu items!
Home বাংলা আরাবুল আই এস এফ ছাড়তেই ভাঙ্গর উত্তপ্ত!

আরাবুল আই এস এফ ছাড়তেই ভাঙ্গর উত্তপ্ত!

নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙ্গরে।আরাবুল ইসলাম গতকালই আইএসএফের সঙ্গ ত্যাগ করেছেন।কারন হিসেবে দলের অবজ্ঞা, গোষ্ঠী দ্বন্দ্ব এবং পীরজাদাদের অহংকারকে দায়ী করেছেন তিনি।দল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি আক্রান্ত হন। শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে গাড়িতে বাড়ি ফিরছিলেন আরাবুল। অভিযোগ, সেসময় ওই গাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলে। অন্য দিকে দলীয় কার্যালয় ভাঙার অভিযোগে রবিবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন আইএসএফ কর্মী-সমর্থকরা।দফায় দফায় মিছিল, স্লোগান এবং অবরোধ দেখা যায় ভাঙ্গর জুড়ে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments