Sunday, August 2, 2026
No menu items!
Home দেশ আর জি কর কান্ড নিয়ে ক্ষুব্ধ রাষ্ট্রপতি  দিলেন কড়া বার্তা

আর জি কর কান্ড নিয়ে ক্ষুব্ধ রাষ্ট্রপতি  দিলেন কড়া বার্তা

সারা দেশ যখন আর জি কর কান্ড নিয়ে ক্ষোভের আগুনে ফুটছে সেই সময়ে আজ আরজি করের ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।বুধবার তিনি জানান কলকাতার ঘটনায় তিনি হতাশ এবং আতঙ্কিত।তিনি অসন্তোষ প্রকাশ করে এ দিন বলেন, ‘যথেষ্ট হয়েছে! কোনও ভদ্র সমাজ পরিবারের মেয়েদের এই ধরণের নির্যাতনের শিকার হতে দিতে চায় না। কলকাতায় শিক্ষক, ছাত্র-ছাত্রী, নাগরিক সমাজ প্রতিবাদ করছে আর দোষীরা অন্যত্র ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয়, সমাজের সকলের এবার আত্মদর্শনের প্রয়োজন রয়েছে। কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে।নির্ভয়া কাণ্ডের উল্লেখ করে তিনি আরো বলেন নির্ভয়াকাণ্ডের পর ১২ বছর কেটে গিয়েছে, তা সত্ত্বেও সমাজে ধর্ষণ কমেনি। একটার পর একটা ঘটনা আমরা ভুলে গিয়েছি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments