Tuesday, September 15, 2026
No menu items!
Home বাংলা এশিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ উদ্ধার হলো জলপাইগুড়িতে!

এশিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ উদ্ধার হলো জলপাইগুড়িতে!

জলপাইগুড়িতে এশিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ উদ্ধার হলো।করলা নদীর ধারে পাওয়া গেলো দুর্লভ এবং অতি বিষাক্ত কৃষ্ণ কালাচ সাপ।রাতে সাপটিকে এলাকায় দেখতে পেয়ে চমকে যায় স্থানীয় বাসিন্দারা। দ্রুত খবর ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ‘গ্রিন জলপাইগুড়ি’ নামের স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।বেশ কিছুক্ষনের চেষ্টার পর তারা সাপটিকে নিরাপদে উদ্ধার করে।বিশেষজ্ঞ দের মতে এই সাপের বিষ সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। অনেক ক্ষেত্রে ৩–৮ ঘণ্টার মধ্যেই গুরুতর অবস্থা তৈরি হয়।সঠিক চিকিৎসা না হলে মৃত্যু অনিবার্য।এক্ষেত্রে বড় বিপদ এড়ানো গেলো বলে মনে করছে বন দপ্তর। স্বস্তির নিঃশাস ফেলছেন স্থানীয়রা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments