Monday, August 24, 2026
No menu items!
Home দেশ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সামলাবে নতুন কমিটি!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সামলাবে নতুন কমিটি!

তৃণমূল আমলে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ছিলো শাসক দলের হাতের মুঠোতে। স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসই কার্যত বাংলা সিনেমা জগতে সব সিদ্ধান্ত নিতেন বলে শোনা যায়। একাধিক সমস্যা দেখা গেছে আগে।ফেডারেশন হোক বা ইম্পা – কখনও শুটিংয়ের নিয়মকানুন নিয়ে ঝামেলা হয়েছে, আবার কখনও ছবির রিলিজকে কেন্দ্র করেও মতানৈক্য দেখা গিয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের মতপার্থক্য কার্যত প্রকাশ্যে চলে এসেছে । পারিশ্রমিক, মেডিক্লেম সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে জেরবার সবাই। এবার রাজ্যে পরিবর্তন এর সাথে সাথে বাংলা ইন্ডাস্ট্রিও পরিবর্তিত হতে  চলেছে।সমস্যা মেটাতে একটি কমিটি গঠন করা হয়েছে দায়িত্ব পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়।তারাই আগামী দিনে বাংলা ইন্ডাস্ট্রিকে সুপথে চালনা করবেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments